DPBS ক্লায়েন্টদের নিরাপদ ও সহজ পেমেন্ট সুবিধা দিতে ১০ নভেম্বর ২০২৫ থেকে নতুন পেমেন্ট নীতি চালু করেছে। এখন থেকে পেমেন্ট শুধুমাত্র bKash Merchant Account (01301 254100) এবং ব্যাংক ট্রান্সফার (NPSB/Online Banking) এর মাধ্যমে গ্রহণ করা হবে—ব্যক্তিগত bKash/Nagad/Rocket নম্বরে কোনো পেমেন্ট নেওয়া হবে না। পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠানো বাধ্যতামূলক, যাতে দ্রুত ভেরিফিকেশন করা যায়। সকল প্রজেক্ট ও সার্ভিসের জন্য ১০০% অগ্রিম এবং নন-রিফান্ডেবল পেমেন্ট প্রযোজ্য। প্রতিটি পেমেন্টের জন্য অফিসিয়াল রিসিট দেওয়া হবে, এবং ভুল থাকলে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। পেমেন্ট দেরি হলে সার্ভিস বন্ধ থাকতে পারে এবং প্রয়োজনে রিঅ্যাকটিভেশন চার্জ লাগতে পারে। আন্তর্জাতিক ক্লায়েন্টদের অতিরিক্ত চার্জ নিজেরাই বহন করতে হবে। Finance Team পেমেন্ট নিশ্চিত করার পরই কাজ শুরু হবে।