যদি কোনো জরুরি পরিস্থিতির কারণে চলমান বিজ্ঞাপন ক্যাম্পেইন সাময়িকভাবে স্থগিত (Pause) করতে হয়, তাহলে ক্লায়েন্টকে নিম্নোক্ত প্রক্রিয়া ও নীতিমালা অনুসরণ করতে হবে I
ক্যাম্পেইন সম্পন্ন ও অ্যাডজাস্টমেন্ট কোড ইস্যু
চলমান ক্যাম্পেইন নির্ধারিত সময় শেষে সম্পন্ন হলে, DPBS পক্ষ থেকে অবশিষ্ট ব্যালেন্স বা সময়ের ভিত্তিতে একটি অ্যাডজাস্টমেন্ট কোড (Adjustment Code) প্রদান করা হবে।
অ্যাডজাস্টমেন্ট কোড ব্যবহারের সময়সীমা
কোড ইস্যু হওয়ার পর, ক্লায়েন্টকে অবশ্যই ৩ থেকে ৫ দিনের মধ্যে সেই অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে কোডটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল (Expired) হয়ে যাবে এবং পরবর্তীতে আর ব্যবহারযোগ্য থাকবে না।
পরবর্তী ক্যাম্পেইনে প্রভাব
মনে রাখবেন, ক্যাম্পেইন স্থগিত করলে তা ভবিষ্যৎ ক্যাম্পেইনের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। Reach, Engagement, এবং Response Rate কমে যেতে পারে, কারণ ক্যাম্পেইনের অ্যালগরিদমিক লার্নিং ও অপটিমাইজেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
DPBS পরামর্শ দেয় শুধুমাত্র একান্ত প্রয়োজনে বা জরুরি অবস্থায় ক্যাম্পেইন Pause করুন। পরিকল্পিত ও ধারাবাহিক ক্যাম্পেইনই সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করে।
