Digital Promote & Boost Service (DPBS) সর্বদা পেশাদার মান বজায় রেখে ক্লায়েন্টদের উন্নতমানের ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপন সেবা প্রদান করে থাকে। আমাদের সকল সেবা ক্লায়েন্টের অনুমোদন, নির্ধারিত পরিকল্পনা এবং অগ্রিম পেমেন্টের ভিত্তিতে কার্যকর হয়। যেহেতু এসব সেবা তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম (যেমন Facebook, Google, YouTube ইত্যাদি)-এর মাধ্যমে পরিচালিত হয় এবং বাজেট তাৎক্ষণিকভাবে ব্যয়িত হয়, তাই নিম্নলিখিত রিফান্ড নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।
রিফান্ডের সাধারণ শর্ত
কোনো প্রজেক্ট বা ক্যাম্পেইন একবার অনুমোদিত ও পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সেটি “Active” হলে রিফান্ড একেবারেই প্রদানযোগ্য নয়।
কারণ, পেমেন্টের পরপরই বাজেট বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, মিডিয়া ব্যয় এবং টেকনিক্যাল সেটআপে ব্যবহার করা হয়, যা ফেরত দেওয়া সম্ভব নয়।
রিফান্ড অযোগ্য পরিস্থিতি
নিম্নলিখিত যে কোনো পরিস্থিতিতে রিফান্ড দাবি গ্রহণযোগ্য হবে না:
ক্যাম্পেইন একবার চালু বা “Active” অবস্থায় গেলে।
ক্লায়েন্টের বিলম্ব, অসম্পূর্ণ তথ্য বা অনুমোদনের অভাবে সেবা বিলম্বিত হলে।
ক্যাম্পেইন শুরু হওয়ার পর বাজেট, অডিয়েন্স, লোকেশন বা লক্ষ্য পরিবর্তন করলে।
প্ল্যাটফর্ম পলিসি লঙ্ঘন, অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণ বা তৃতীয় পক্ষের সীমাবদ্ধতার কারণে ক্যাম্পেইন বন্ধ হলে।
ক্লায়েন্টের নিজস্ব সিদ্ধান্তে ক্যাম্পেইন স্থগিত, বাতিল বা পরিবর্তনের অনুরোধ করা হলে।
ব্যতিক্রমী রিফান্ড (বিশেষ পরিস্থিতিতে)
শুধুমাত্র ডুপ্লিকেট পেমেন্ট, বিলিং ত্রুটি বা টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে DPBS প্রশাসন অভ্যন্তরীণ যাচাই শেষে আংশিক বা পূর্ণ রিফান্ড প্রদানের সিদ্ধান্ত নিতে পারে।
যদি রিফান্ড অনুমোদিত হয়, তা ৭–১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট পেমেন্ট পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা হবে।
DPBS প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটি আপিলযোগ্য নয়।
ক্লায়েন্টের দায়িত্ব
ক্লায়েন্টকে সেবা গ্রহণের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো সতর্কভাবে যাচাই ও নিশ্চিত করতে হবে:
ক্যাম্পেইনের উদ্দেশ্য, টার্গেট অডিয়েন্স, বাজেট, লোকেশন ও সময়কাল।
সমস্ত প্রয়োজনীয় তথ্য, উপকরণ ও অনুমোদন যথাসময়ে প্রদান করা।
DPBS-এর শর্তাবলী ও রিফান্ড নীতিমালার প্রতি সম্পূর্ণ সম্মতি প্রদান করা।
DPBS কোনো অবস্থাতেই ক্লায়েন্টের ভুল তথ্য, বিলম্ব বা অবহেলার জন্য দায়বদ্ধ থাকবে না।
যোগাযোগ
রিফান্ড সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক জিজ্ঞাসার জন্য লিখিতভাবে যোগাযোগ করুন: support@dpbsonline.com
