Digital Promote & Boost Service (DPBS) বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ পেশাদার এবং ফলপ্রসূ সেবা প্রদান করে। আমাদের ক্লায়েন্টদের জন্য বিজ্ঞাপন ক্যাম্পেইন সফলভাবে চালানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যা মেনে চলা আবশ্যক।

ক্যাম্পেইন সেটআপ ও পরিকল্পনা:
ক্লায়েন্ট প্রথমে তাদের ব্যবসায়িক প্রোফাইল যেমন Facebook পেজ, Instagram প্রোফাইল বা ওয়েবসাইট DPBS টিমের সঙ্গে শেয়ার করবেন। টিম প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ক্লায়েন্টকে স্পষ্টভাবে জানাবে কোন ধরনের সেবা গ্রহণ করতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, গুগল বিজনেস প্রোফাইল বা গুগল অ্যাডস।

ক্যাম্পেইন কার্যক্রম শুরু:
নির্ধারিত সেবা নিশ্চিত হওয়ার পর DPBS কার্যক্রম শুরু করবে। পেমেন্ট রসিদ পাওয়ার পর ক্লায়েন্টকে সর্বোচ্চ ১৫–২০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে, এবং পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথেই আইটি সাপোর্ট টিম বিজ্ঞাপন ক্যাম্পেইন চালু করবে।

Pause বা Cancel Policy:
Facebook, YouTube, Google Ads বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে একবার ক্যাম্পেইন চালু হলে তা Pause বা Cancel করা যাবে না। ক্যাম্পেইন একবার Active হলে নির্ধারিত সময় পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে চলবে। ক্যাম্পেইন শুরু করার আগে লক্ষ্য, টার্গেট লোকেশন, অডিয়েন্স, বিস্তারিত টার্গেটিং, বিজ্ঞাপনের প্লেসমেন্ট এবং বাজেট সঠিকভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Pause-এর প্রভাব:
যদি ক্যাম্পেইন চলাকালীন সময়ে Pause করা হয়, তাহলে Reach, Engagement এবং Performance কমে যেতে পারে, যা ভবিষ্যৎ ক্যাম্পেইনেও প্রভাব ফেলবে। জরুরি অবস্থায় Pause করতে চাইলে DPBS-এর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

স্বল্প বাজেটের ক্যাম্পেইন (Below $10):
ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধার্থে DPBS $৫ বা $১০ ডলারের নিচে ক্যাম্পেইন পরিচালনা দেয়। তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট পূর্বেই বাধ্যতামূলক, একবার ক্যাম্পেইন শুরু হলে কোনো পরিবর্তন বা বাতিল সম্ভব নয় এবং ৫০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। শুরু করার পূর্বে Campaign Goal, Days, Dollar, Gender, Location ইত্যাদি তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।

পেমেন্ট ও নন-রিফান্ডেবল নীতি:
সমস্ত ক্যাম্পেইন ১০০% অগ্রিম পেমেন্টের ভিত্তিতে পরিচালিত হয়। প্রাপ্ত অর্থ বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং টেকনিক্যাল সেটআপে ব্যবহৃত হওয়ায় এটি নন-রিফান্ডেবল। পেমেন্ট গ্রহণযোগ্য মাধ্যম: Bank Transfer (Local & International), bKash (Merchant Account), এবং International Payment (Payoneer / PayPal)।

পেমেন্ট যাচাই ও বিলম্ব:
প্রতিটি পেমেন্ট DPBS Finance Team কর্তৃক যাচাই ও অনুমোদিত হওয়ার পরই ক্যাম্পেইন কার্যকর হবে। নির্ধারিত সময়ে পেমেন্ট না হলে ক্যাম্পেইন স্থগিত থাকবে। বিলম্বিত পেমেন্টের ক্ষেত্রে Service Reactivation Charge প্রযোজ্য হতে পারে। দীর্ঘ বিলম্বের কারণে প্রজেক্ট বাতিল হলে পূর্বে প্রদত্ত অর্থ ফেরতযোগ্য নয়। আন্তর্জাতিক ক্লায়েন্টদের ক্ষেত্রে Currency Conversion Fee, Gateway Fee বা অন্যান্য চার্জ সম্পূর্ণভাবে ক্লায়েন্ট বহন করবে।

নিরাপত্তা ও প্রমাণপত্র:
DPBS শুধুমাত্র অফিসিয়াল ও অনুমোদিত পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ গ্রহণ করে। অননুমোদিত মাধ্যমে প্রদত্ত অর্থের দায়ভার DPBS বহন করবে না। প্রতিটি পেমেন্টের প্রমাণ হিসেবে Official Receipt বা Transaction ID সংরক্ষণ বাধ্যতামূলক।

ক্লায়েন্টের দায়িত্ব:
সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা, পেমেন্ট সময়মতো সম্পন্ন করা এবং ক্যাম্পেইন সেটআপ নিশ্চিত করা ক্লায়েন্টের দায়িত্ব। DPBS যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই নীতিমালা পরিবর্তন, সংযোজন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

ক্যাম্পেইন চলাকালীন পেজের কোনো সেটিং পরিবর্তন করবেন না — যেমন WhatsApp বা Instagram লিঙ্ক করা/আনলিঙ্ক করা, পেজ অ্যাক্সেস পরিবর্তন করা বা অন্য কোনো সংযুক্ত ফিচার সম্পাদনা করা। এসব পরিবর্তন সক্রিয় ক্যাম্পেইনের বিজ্ঞাপন ডেলিভারিতে সমস্যা তৈরি করতে পারে এবং রিচ কমিয়ে দিতে পারে।